ইসমের বৈশিষ্ট্যের মানচিত্র
এই মানচিত্রটি ইসম (اسم)-এর চারটি প্রধান বৈশিষ্ট্যকে খুব সহজভাবে দেখিয়েছে।
কোনো আরবি শব্দ ইসম হলে সাধারণত আমরা এই চারটি দিক থেকে সেটিকে বিশ্লেষণ করতে পারি:
- স্টেটাস (Status)
- বচন (Number)
- লিঙ্গ (Gender)
- টাইপ (Definiteness)

১. স্টেটাস (Status)
ইসমের শেষ অক্ষরের হরকত বা ই‘রাব অনুযায়ী স্টেটাস নির্ধারিত হয়।
ক. রফা (مرفوع)
যখন ইসমের শেষ অক্ষরে পেশ (ـُ) বা তার সমতুল্য চিহ্ন থাকে।
- مُحَمَّدٌ
- الْمُسْلِمُ
সাধারণত পাওয়া যায়:
- ফাইল/Doer/কর্তা
- মুবতাদা
- খবর
খ. নাসব (منصوب)
যখন ইসমের শেষ অক্ষরে যবর (ـَ) বা তার সমতুল্য চিহ্ন থাকে।
- مُحَمَّدًا
- الْمُسْلِمَ
সাধারণত পাওয়া যায়:
- মাফঊল বা Object
- إِنَّ-এর ইসম
গ. জার (مجرور)
যখন ইসমের শেষ অক্ষরে জের (ـِ) বা তার সমতুল্য চিহ্ন থাকে।
- مُحَمَّدٍ
- الْمُسْلِمِ
সাধারণত পাওয়া যায়:
- حرف الجر-এর পরে
- মুযাফ ইলাইহ
Flexibility / নমনীয়তা
ইসমের স্টেটাস পরিবর্তন হলে তার শেষের রূপ পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধরনকে
Flexibility বলে।
Fully Flexible ইসমে রফা, নাসব ও জারে আলাদা রূপ দেখা যায়।
Partly Flexible ইসমে নাসব ও জার একইরকম হয়।
আর Non Flexible ইসমে তিন স্টেটাসেই একই রূপ থাকে।
২. বচন (Number)
ইসম কতজন বা কতটি ব্যক্তি/বস্তুকে বোঝাচ্ছে, সেটিই বচন।
ক. একবচন (مفرد)
একজন বা একটি বোঝায়।
- مُسْلِمٌ = একজন মুসলিম
- كِتَابٌ = একটি বই
খ. দ্বিবচন (مثنى)
দুজন বা দুটি বোঝায়।
- مُسْلِمَانِ = দুইজন মুসলিম
- كِتَابَانِ = দুটি বই
গ. বহুবচন (جمع)
দুইয়ের বেশি বোঝায়।
- مُسْلِمُونَ = অনেক মুসলিম
- كُتُبٌ = অনেক বই
নিয়মিত ও অনিয়মিত বহুবচন
নিয়মিত বহুবচন (Sound Plural): মূল শব্দের গঠন প্রায় অপরিবর্তিত থাকে।
- مُسْلِمٌ → مُسْلِمُونَ
- مُسْلِمَةٌ → مُسْلِمَاتٌ
অনিয়মিত বহুবচন (Broken Plural): মূল শব্দের ভেতরের গঠন পরিবর্তিত হয়।
- كِتَابٌ → كُتُبٌ
- رَجُلٌ → رِجَالٌ
৩. লিঙ্গ (Gender)
ইসম পুরুষবাচক নাকি স্ত্রীবাচক তা বোঝায়।
ক. পুরুষবাচক (مذكر)
পুরুষ বা পুরুষধর্মী বস্তুকে বোঝায়।
- مُسْلِمٌ
- رَجُلٌ
- طَالِبٌ
খ. স্ত্রীবাচক (مؤنث)
নারী বা স্ত্রীধর্মী বস্তুকে বোঝায়।
- مُسْلِمَةٌ
- مَرْأَةٌ
- طَالِبَةٌ
স্ত্রীবাচক হওয়ার কারণ না পাওয়া গেলে পুরুষবাচক
আরবিতে কোনো ইসম স্ত্রীবাচক হওয়ার নির্দিষ্ট কারণ থাকলে সেটি স্ত্রীবাচক ধরা হয়।
যেমন জৈবিকভাবে নারী বোঝালে, শেষে ة / اء / ى থাকলে,
জোড়ায় থাকা অঙ্গ হলে, কিছু স্থানের নাম হলে, অমানবীয় বহুবচন হলে,
অথবা আরবদের ব্যবহারে স্ত্রীবাচক হলে।
এসব কারণ না পাওয়া গেলে সাধারণভাবে ইসমটি পুরুষবাচক ধরা হয়।
৪. টাইপ (Definiteness)
কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে নাকি অনির্দিষ্টভাবে, সেটিই টাইপ।
ক. নির্দিষ্ট (معرفة)
নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়।
- الْكِتَابُ = বইটি
- الْمُسْلِمُ = মুসলিমটি
এছাড়া সর্বনামও নির্দিষ্ট:
- أَنَا = আমি
- هُوَ = সে
খ. অনির্দিষ্ট (نكرة)
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নয়।
- كِتَابٌ = একটি বই
- مُسْلِمٌ = একজন মুসলিম
নির্দিষ্ট হওয়ার কারণ না পাওয়া গেলে অনির্দিষ্ট
আরবিতে সাধারণভাবে ইসম অনির্দিষ্ট থাকে। তবে ইসমের শুরুতে
ال থাকলে, সেটি Proper Noun হলে, সর্বনাম হলে,
ইসমুল ইশারা বা ইসম মাওসুল হলে, মুনাদা হলে, অথবা নির্দিষ্ট মুদাফ ইলাইহির সাথে মুদাফ হলে সেটি নির্দিষ্ট হয়।
এসব কারণ না থাকলে ইসমটি অনির্দিষ্ট ধরা হয়।
“`

ইসম সম্পর্কে প্রাথমিক ধারনার জন্য ছকটি যথেষ্ট কার্যকরী।
সত্যিই কার্যকরী আলহামদুলিল্লাহ
Alhamdulillah very good. But can write all in Arabic terms?
আলহামদুলিললাহ আপনারা খুবই সহজভাবে উপস্থাপন করেন খুবই ভাল লাগে আল্লাহ আমাদেরকে বুজার তাওফিক দিন যাজাকাআললাহু খাইরান