আরবী ব্যাকরণে বহুবচন (Plural) দুপ্রকার:
جَمْعُ السَّالِمِ
নিয়মিত বহুবচন / Regular Plural
যে সকল ইসম বহুবচন হওয়ার ক্ষেত্রে মুসলিমুন চার্ট অনুসরণ করে — পুরুষবাচকে OONA/EENA এবং স্ত্রীবাচকে AATUN/AATEEN দিয়ে শেষ হয়।
جَمْعُ التَّكْسِيرِ
অনিয়মিত বহুবচন / Broken Plural
যে সকল ইসম বহুবচন হওয়ার ক্ষেত্রে মুসলিমুন চার্ট অনুসরণ করে না।
কিছু অনিয়মিত বহুবচন / Broken Plural এর উদাহরণ দেয়া হল:
| বাংলা অর্থ (বহুবচন) | অনিয়মিত বহুবচন | একবচন | বাংলা অর্থ (একবচন) |
|---|---|---|---|
| দুয়ের বেশি অন্তর | قُلُوبٌ | قَلْبٌ | একটি অন্তর |
| দুয়ের বেশি বক্ষ | صُدُورٌ | صَدْرٌ | একটি বক্ষ |
| দুয়ের বেশি নক্ষত্র | نُجُومٌ | نَجْمٌ | একটি নক্ষত্র |
| দুয়ের বেশি বাড়ি | بُيُوتٌ | بَيْتٌ | একটি বাড়ি |
| দুয়ের বেশি গুনাহ | ذُنُوبٌ | ذَنْبٌ | একটি গুনাহ |
| দুয়ের বেশি মুখমণ্ডল | وُجُوهٌ | وَجْهٌ | একটি মুখমণ্ডল |
| দুয়ের বেশি ঝর্ণা | عُيُونٌ | عَيْنٌ | একটি ঝর্ণা |
| দুয়ের বেশি বান্দা | عِبَادٌ | عَبْدٌ | একজন বান্দা |
| দুয়ের অধিক পুরুষ | رِجَالٌ | رَجُلٌ | একজন পুরুষ |
| দুয়ের বেশি পাহাড় | جِبَالٌ | جَبَلٌ | একটি পাহাড় |
| দুয়ের বেশি সমুদ্র | بِحَارٌ | بَحْرٌ | একটি সমুদ্র |
| দুয়ের বেশি দরজা | أَبْوَابٌ | بَابٌ | একটি দরজা |
| দুয়ের বেশি নদী | أَنْهَارٌ | نَهَرٌ | একটি নদী |
| দুয়ের বেশি কলম | أَقْلَامٌ | قَلَمٌ | একটি কলম |
| দুয়ের বেশি উদাহরণ | أَمْثَالٌ | مَثَلٌ | একটি উদাহরণ |
| দুয়ের বেশি সাথী | أَصْحَابٌ | صَاحِبٌ | একজন সাথী |
| দুয়ের বেশি সন্তান | أَوْلَادٌ | وَلَدٌ | একজন সন্তান |
| দুয়ের বেশি রসূল | رُسُلٌ | رَسُولٌ | একজন রসূল |
| দুয়ের বেশি কিতাব | كُتُبٌ | كِتَابٌ | একটি কিতাব |
| দুয়ের বেশি মাসজিদ | مَسَاجِدُ | مَسْجِدٌ | একটি মাসজিদ |
| দুয়ের বেশি অসহায় ব্যক্তি | مَسَاكِينُ | مِسْكِينٌ | একজন অসহায় ব্যক্তি |
| দুয়ের বেশি ফেরেশতা | مَلَائِكَةٌ | مَلَكٌ | একজন ফেরেশতা |
| দুয়ের বেশি আত্মা | أَنْفُسٌ | نَفْسٌ | একজন আত্মা |
| দুয়ের বেশি দিন | أَيَّامٌ | يَوْمٌ | একদিন |
একটি বিষয় এখানে লক্ষণীয় যে আপনি যদি আগে থেকে অনিয়মিত বহুবচনগুলো না চেনেন তাহলে একবচনের মত মনে হবে। এজন্য কোরআনে ব্যবহৃত অনিয়মিত বহুবচনগুলো সম্পর্কে আলাদা করে ধারণা রাখতে হবে।

Alhamdulillah.
Regular plural এবং Broken plural এর ব্যাখ্যা এক কথায় অসাধারণ।
Jazhakum Allahu Khair.
ماشاءالله
Alhamdulillah, Oshadaron.
আলহামদুলিল্লাহ অনেক অজানা জিনিস জানা হলো, মহান আল্লাহ এগুলো মনে রাখার তৌফিক দান করুন আমীন