তিনটি ধাপে একটি পুরুষবাচক একবচন ইসম (হেভি ফর্ম) থেকে বহুবচন ইসম করতে পারি। নিচে প্রতি ধাপের বর্ণনা দেয়া হলো:
১
ধাপ-১
একবচন হেভি ফর্মের রফা ও জার্ স্ট্যাটাসের ইসম থেকে نْ / নূন সাকিনকে সরিয়ে রাখবো।
| نْ / নূন সাকিন বিহীন ফর্ম | হেভি ফর্ম | স্টেটাস |
|---|---|---|
| مُسْلِمُ | مُسْلِمٌ | রফা |
| — | مُسْلِمًا | নাসব |
| مُسْلِمِ | مُسْلِمٍ | জার্ |
২
ধাপ-২
نْ / নূন সাকিন বিহীন ফর্মের সাথে উপযুক্ত মদের হরফ যুক্ত করবো।
| মদের হরফ যুক্ত ফর্ম | উপযুক্ত মদের হরফ | نْ / নূন সাকিন বিহীন ফর্ম | স্টেটাস |
|---|---|---|---|
| مُسْلِمُوْ | وْ | مُسْلِمُ | রফা |
| — | — | — | নাসব |
| مُسْلِمِي | يْ | مُسْلِمِ | জার্ |
আরবি ব্যাকরণে তিনটি মদের হরফ রয়েছে যথা ا و ي
• যবরের বাম পাশে হলে খালি আলিফ প্রাধান্য পাবে — যেমন بَا
• পেশের বাম পাশে হলে জযম ওয়ালা ওয়াও প্রাধান্য পাবে — যেমন بُوْ
• যেরের বাম পাশে হলে জযমওয়ালা ইয়া প্রাধান্য পাবে — যেমন بِيْ
• যবরের বাম পাশে হলে খালি আলিফ প্রাধান্য পাবে — যেমন بَا
• পেশের বাম পাশে হলে জযম ওয়ালা ওয়াও প্রাধান্য পাবে — যেমন بُوْ
• যেরের বাম পাশে হলে জযমওয়ালা ইয়া প্রাধান্য পাবে — যেমন بِيْ
৩
ধাপ-৩
পুনরায় ن / নূন হরফটিকে যবর হারকাত সহ (نَ) মদের হরফ যুক্ত ফর্মের সাথে যুক্ত করবো।
| পুরুষবাচক বহুবচন | হারকাত সহ ن | মদের হরফ যুক্ত ফর্ম | স্টেটাস |
|---|---|---|---|
| مُسْلِمُوْنَ | نَ | مُسْلِمُوْ | রফা |
| — | — | — | নাসব |
| مُسْلِمِيْنَ | نَ | مُسْلِمِي | জার্ |
✦ ✦ ✦
নাসব স্ট্যাটাসের জন্য বহুবচনের আলাদা কোনো ফর্ম নেই। জার ফর্ম ও নাসব ফর্মের বহুবচনের ফর্ম একই হবে।
নিচের টেবিলে একবচন ও বহুবচনের পরিপূর্ণ চিত্রটি দেয়া হলো:
| বহুবচন | একবচন | স্টেটাস |
|---|---|---|
| مُسْلِمُوْنَ | مُسْلِمٌ | রফা |
| مُسْلِمِيْنَ | مُسْلِمًا | নাসব |
| مُسْلِمِيْنَ | مُسْلِمٍ | জার্ |

বিষয়গুলো আপনারা যদি আরেকটু ধীরে ধীরে শেখাতেন তাহলে আমরা যারা বিষয়গুলো ধরতে একটু কম সক্ষম তাদের জন্য ভীষণ উপকার হতো।
জাজাকাল্লাহু খইরান।।
নতুনদের জন্য কিছু কথা !
যেকোনো জিনিস শিখার সময়, আমরা যখন প্রথমবার শুনি, আমাদের অনেক কঠিন মনে হয়। মনে হয় এই জিনিস আমি শিখতে পারবোনা। এজন্য নতুন কিছু শিখার সহজ উপায় হলো – Spaced Repetition/ বিরতি দিয়ে দিয়ে একই আলোচনা শুনা এবং বুঝার চেষ্টা করা।
আলহামদুলিল্লাহ ! আমরা লেসনগুলো এমনভাবে সাজাই যেন এখানে Spaced Repetition থাকে। এজন্য আমরা প্রথমবার একটা টপিক আলোচনা করার পর পুরো সপ্তাহ ধরে এই টপিকের উপর কুইজ দেই। পরবর্তী ক্লাসের শুরুতে এই একই টপিক Recap করি।
তারপর আরো কিছু ক্লাসে এই আলোচনা নিয়ে আসি। রিভিউ ক্লাস নেই। প্রযোজ্য ক্ষেত্রে Pictorial Summary দেই।
যারা ধৈর্য নিয়ে লেগে থাকে, তারা কিছুদিন পর ঠিক বুঝতে পারে ইন শা আল্লাহ । এজন্য আমাদের বিনীত অনুরোধ আপনি যথেষ্ট চেষ্টা না করা পর্যন্ত থামবেন না।
Assalamualykum ostadji
Ami ata bujte parsina heavy keno.
As-Saffat 37:72.
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ.
–এই আয়াতে مُّنذِرِينَ ইসমটি লাইট ফর্মে আছে।
1 point
সত্য
মিথ্যা
ওয়া আলাইকুমুস সালাম !
এই শব্দটি লাইট ফর্মে নেই। লাইট ফর্মের শব্দে কোন তানবীন/শেষে নূন হরফ থাকেনা। তাই উত্তর হলো মিথ্যা।