স্ত্রীবাচক বহুবচন ইসম গঠন করার নিয়ম

তিনটি ধাপে একটি স্ত্রীবাচক একবচন ইসম (হেভি ফর্ম) থেকে স্ত্রীবাচক বহুবচন ইসম গঠন করতে পারি। নিচে প্রতি ধাপের বর্ণনা দেয়া হলো :

ধাপ-১:

স্ত্রীবাচক একবচন হেভি ফর্মের রফা, নাসব ও জার্ স্ট্যাটাসের ইসম থেকে যথাক্রমে ةٌ, ةًةٍ সরিয়ে রাখবো।

ةٌ, ةًةٍ বিহীন ফর্মস্ত্রীবাচক একবচন হেভি ফর্মস্টেটাস
مُسْلِمَمُسْلِمَةٌরফা
مُسْلِمَمُسْلِمَةًনাসব
مُسْلِمَمُسْلِمَةٍজার

ধাপ-২:

ةٌ, ةًةٍ বিহীন ফর্মের সাথে উপযুক্ত মদের হরফ যুক্ত করবো।

মদের হরফ যুক্ত ফর্মউপযুক্ত মদের হরফةٌ, ةًةٍ বিহীন ফর্মস্টেটাস
مُسْلِمَاامُسْلِمَরফা
مُسْلِمَاامُسْلِمَনাসব
مُسْلِمَاامُسْلِمَজার
আরবি ব্যাকরণে তিনটি মদের হরফ রয়েছে যথা ا و ي। যবরের বাম পাশে হলে খালি আলিফ প্রাধান্য পাবে। কারণ যবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন بَا। পেশের বাম পাশে হলে জযম ওয়ালা ওয়াও প্রাধান্য পাবে। কারণ পেশের বাম পাশে জযম ওয়ালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন بُوْ। অন্যদিকে যেরের বাম পাশে হলে জযমওয়ালা ইয়া প্রাধান্য পাবে। কারণ যেরের বাম পাশে জযমওয়ালা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন بِىْ

ধাপ-৩:

মদের হরফ যুক্ত ফর্মের সাথে রফা ফর্মের ক্ষেত্রে تٌ এবং নাসব ও জার্ ফর্মের ক্ষেত্রে تٍ যুক্ত করবো।

স্ত্রীবাচক বহুবচনমদের হরফ যুক্ত ফর্মস্টেটাস
مُسْلِمَاتٌتٌمُسْلِمَاরফা
مُسْلِمَاتٍتٍمُسْلِمَاনাসব
مُسْلِمَاتٍتٍمُسْلِمَاজার

নিচের টেবিলে একবচন স্ত্রীবাচক থেকে বহুবচন স্ত্রীবাচকের পুরো পরিবর্তনটি দেয়া হলো :

বহুবচন স্ত্রীবাচকএকবচন স্ত্রীবাচকস্টেটাস
مُسْلِمَاتٌمُسْلِمَةٌরফা
مُسْلِمَاتٍمُسْلِمَةًনাসব
مُسْلِمَاتٍمُسْلِمَةٍজার

3 thoughts on “স্ত্রীবাচক বহুবচন ইসম গঠন করার নিয়ম”

  1. আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। অনেক উপকৃত হলাম।
    বারাকাল্লাহু ফীকুম।
    জাযাকাল্লাহু খাইরান কাছিরান।

Comments are closed.

Scroll to Top