বচন/Number একটি ইসমের সংখ্যার ধারণা দেয়। যদিও ইংরেজি বা বাংলা ব্যাকরণে আমরা সাধারণত একবচন ও বহুবচনের বর্ণনা দেখি কিন্তু আরবি ব্যাকরণে বচন তিন প্রকারের:
1️⃣
একবচন / Singular
যে ইসম একটিমাত্র ব্যক্তি/বস্তু সম্পর্কে ধারণা দেয়। যেমন একটি বাড়ি, একটি কলম, একজন মুসলিম।
2️⃣
দ্বিবচন / Dual
যে ইসম দুজন ব্যক্তি বা দুটি বস্তু সম্পর্কে ধারণা দেয়। যেমন দুটি বাড়ি, দুটি কলম, দুজন মুসলিম।
3️⃣
বহুবচন / Plural
যে ইসম দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে ধারণা দেয়। যেমন দুইয়ের অধিক বাড়ি, কলম, মুসলিম।
নিচের টেবিল থেকে বাংলা ও আরবি উদাহরণ পাশাপাশি দেখে বচনের বিষয়টা বুঝার চেষ্টা করি:
| একবচন | দ্বিবচন | বহুবচন | |
|---|---|---|---|
| বাংলা | একজন মুসলিম | দুজন মুসলিম | দুজনের অধিক মুসলিম |
| আরবি | مُسْلِمٌ | مُسْلِمَانِ | مُسْلِمُونَ |
| বাংলা | একজন সফল ব্যক্তি | দুজন সফল ব্যক্তি | দুজনের অধিক সফল ব্যক্তি |
| আরবি | مُفْلِحٌ | مُفْلِحَانِ | مُفْلِحُونَ |
| বাংলা | একজন মিথ্যাবাদী | দুজন মিথ্যাবাদী | দুজনের অধিক মিথ্যাবাদী |
| আরবি | كَاذِبٌ | كَاذِبَانِ | كَاذِبُونَ |
| বাংলা | একজন সাক্ষদাতা | দুজন সাক্ষদাতা | দুজনের অধিক সাক্ষদাতা |
| আরবি | شَاهِدٌ | شَاهِدَانِ | شَاهِدُونَ |
| বাংলা | একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি | দুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি | দুজনের অধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি |
| আরবি | خَاسِرٌ | خَاسِرَانِ | خَاسِرُونَ |

good
আলহামদুলিল্লাহ, নিজেকে যাচাই করার খুব সুন্দর একটা পদ্ধতি। আমি ধন্যবাদ জানাই এই সমগ্র টিমকে। মহা স্রষ্টা আপনাদের এই মহান প্রচেষ্টার জন্য উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে প্রদান করুন। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দেন মহান স্রষ্টা।
আলহামদুলিল্লাহ