বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একেকটি পদ। যেমন —
রাতুল একজন ছাত্র।
● রাতুল → একটি পদ
● একজন → একটি পদ
● ছাত্র → একটি পদ
আরবি ব্যাকরণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেমন —
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
বলুন, তিনি আল্লাহ, এক।
সূরা আল-ইখলাস · ১১২:১
قُلْ
বলুন
ক্রিয়া (فِعْل)
هُوَ
তিনি
সর্বনাম (اسم)
اللَّهُ
আল্লাহ
বিশেষ্য (اسم)
أَحَدٌ
একক/এক
বিশেষ্য (اسم)এখানে قُلْ একটি পদ, هُوَ একটি পদ, اللَّهُ একটি পদ এবং أَحَدٌ একটি পদ।
পবিত্র কুরআনের আরবি ব্যাকরণ শেখার জন্য আমাদের যে পদ্ধতি হবে তা হলো — আমরা প্রথমে পদ সম্পর্কে ধারণা নেব। তারপর একটি পদের সাথে আরেকটি পদ কীভাবে যুক্ত হয়ে বাক্যাংশ তৈরি করে তা শিখব। যখন পদ এবং বাক্যাংশ সম্পর্কে ধারণা হয়ে গেলো, তখন আমরা বাক্য তৈরি করব — যা মূলত পদ এবং বাক্যাংশের সমন্বয়।
পদ
Parts of Speech
→
বাক্যাংশ
Phrase
→
বাক্য
Sentence
🧩 কিছুটা ছোটবেলার বিল্ডিং ব্লক লেগো সেট দিয়ে যেভাবে একটি কাঠামো তৈরি করতাম — ঠিক তার মতো।


বাংলা এবং ইংরেজী উভয়টা থাকলে বেশি ভাল হয়।
Jazhakum Allahu Khair.
Alhamdulillah
Alhamdulillah.. zajakallahu Khairan
ما شاء الله فكرة جميلة. جزاك الله خيرا
Alhamdulillah.
Alhamdulillah.