ইসমের পরিচিতি

ইসম এমন একটি শব্দ যা একটি বাক্যে ব্যক্তি, স্থান, জিনিস, প্রাণী বা কোন মতের ধারণা দেয়। এমনকি ইসমের মধ্যে সর্বনাম, বিশেষণ ও আরো কিছু অন্তর্ভুক্ত।

ইসম কোন কালের সাথে সম্পর্কিত নয়। আরবি ব্যাকরণে পদ তিন প্রকার — তন্মধ্যে ইসম অন্যতম এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পদ।

ব্যক্তি ও স্থান সর্বনাম বিশেষণ কোন মতের ধারণা

নিচের টেবিল থেকে বিভিন্ন ধরণের ইসমের উদাহরণ দেখবো:

ইসমের ধরণবাংলা অর্থইসম
ব্যক্তিবাচক নাম Proper Nounআদম (আ)آدَمُ
ব্যক্তিবাচক নাম Proper Nounনূহ (আ)نُوحٌ
স্থান Placeমিসরمِصْرُ
স্থান Placeমক্কাمَكَّةُ
জিনিস Thingকলমقَلَمٌ
প্রাণী Animalগাভীبَقَرَةٌ
কোন মতের ধারণা Ideaইসলামالْإِسْلَامُ
সর্বনাম Pronounসেهُوَ
বিশেষণ Adjectiveবড়كَبِيرٌ
সাধারণ বিশেষ্য Common Nounএকজন নেক আমলকারীمُحْسِنٌ
সাধারণ বিশেষ্য Common Nounএকজন অবিশ্বাসীكَافِرٌ
সাধারণ বিশেষ্য Common Nounএকজন মুনাফিকمُنَافِقٌ
সাধারণ বিশেষ্য Common Nounদুজন মিথ্যাবাদীكَاذِبَانِ

3 thoughts on “ইসমের পরিচিতি”

Comments are closed.

Scroll to Top