নমনীয়তা/ Flexibility

নমনীয়তা/ Flexibility

একটি ইসমের স্টেটাস সাধারণভাবে রফা, নাসব এবং জারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। যেমনটা আমরা মুসলিমুন চার্টের একবচনের ক্ষেত্রে দেখতে পাই। অন্যদিকে মুসলিমুন চার্টের দ্বিবচন/বহুবচনের ক্ষেত্রে অথবা মুসলিমুন চার্ট ছাড়াও অন্যান্য ইসমের ক্ষেত্রে নাসব এবং জারের ফর্মগুলো দেখতে একইরকম হয়। আবার কিছু ইসম মোটেই মুসলিমুন চার্ট অনুসরণ করে না অর্থাৎ রফা, নাসব এবং জারের ক্ষেত্রে দেখতে একইরকম হয়। ইসমের এই বিষয়টাকে নমনীয়তা/ Flexibility বলা হয়।

নমনীয়তা/ Flexibility-র ভিত্তিতে ইসম তিন প্রকারের হয় যথা :

Fully Flexible ইসম/مُنْصَرِف

যে ইসম প্রতিটা স্ট্যাটাসের জন্য দেখতে ভিন্ন ভিন্ন রূপ হয়, ঐ ইসমকে Fully Flexible বলা হয়।

Partly Flexible ইসম/غَيْرُ مُنْصَرِف

যে ইসম নাসব এবং জার স্ট্যাটাসের জন্য দেখতে একইরকম হয়, ঐ ইসমকে Partly Flexible বলা হয়।

Non Flexible ইসম/ مَبْنِيّ

যে ইসম রফা, নাসব এবং জার স্ট্যাটাসের জন্য দেখতে একইরকম হয়, ঐ ইসমকে Non Flexible বলা হয়। নিচে তিন ধরণের কিছু উদাহরণ দেয়া হলো :

পবিত্র কুরআনুল কারীমে ব্যবহৃত কিছু fully-flexible ইসম

জারনাসবরফা
نَاصِرٍنَاصِرًانَاصِرٌ
مُسْلِمٍمُسْلِمًامُسْلِمٌ
شَاهِدٍشَاهِدًاشَاهِدٌ
مُفْلِحٍمُفْلِحًامُفْلِحٌ
كَافِرٍكَافِرًاكَافِرٌ
خَاسِرٍخَاسِرًاخَاسِرٌ

পবিত্র কুরআনুল কারীমে ব্যবহৃত কিছু Partly-flexible ইসম

জারনাসবরফা
إِبْرَاهِيمَإِبْرَاهِيمَإِبْرَاهِيمُ
مَرْيَمَمَرْيَمَمَرْيَمُ
يُوسُفَيُوسُفَيُوسُفُ
هَارُونَهَارُونَهَارُونُ
يَعْقُوبَيَعْقُوبَيَعْقُوبُ
إِسْمَاعِيلَإِسْمَاعِيلَإِسْمَاعِيلُ
جَهَنَّمَجَهَنَّمَجَهَنَّمُ
مَكَّةَمَكَّةَمَكَّةُ
يَثْرِبَيَثْرِبَيَثْرِبُ

পবিত্র কুরআনুল কারীমে ব্যবহৃত কিছু Non-flexible ইসম

জারনাসবরফা
مُوسَىٰمُوسَىٰمُوسَىٰ
عِيسَىٰعِيسَىٰعِيسَىٰ
يَحْيَىٰيَحْيَىٰيَحْيَىٰ
هُدًىهُدًىهُدًى
زَكَرِيَّازَكَرِيَّازَكَرِيَّا

6 thoughts on “নমনীয়তা/ Flexibility”

Comments are closed.

Scroll to Top