আরবী ব্যাকরণে স্টেটাস অনেক গুরুত্বপূর্ণ একটি ধারণা। স্টেটাস দিয়ে একটি ইসম বাক্যে কি ভূমিকা বা মর্যাদায় অবস্থান করছে তা বুঝানো হয়।
যেমন একটি বাক্যে একটি ইসম কখনো কর্তা/Subject, কখনো কর্ম/Object আবার কখনো সম্বন্ধসূচক/Possessive Adjective ভূমিকায় থাকতে পারে। স্টেটাস শুধুমাত্র ইসমের জন্য প্রযোজ্য।
উদাহরণস্বরূপ নিচের তিনটি বাক্য লক্ষ্য করি:
- রফা · Subject আ’বিদ ইংরেজি পড়ায় (A’bid teaches English) — এখানে আ’বিদ কর্তা হিসেবে কাজ করছে।
- নাসব · Object কিন্তু আমি আ’বিদকে আরবি পড়াই (But I teach A’bid Arabic) — এখানে আ’বিদ কর্মবাচক হিসেবে কাজ করছে।
- জার্ · Possessive আ’বিদের উচ্চারণভঙ্গি অনেক ভালো (A’bid’s accent is much better) — এখানে আ’বিদ সম্বন্ধসূচক হিসেবে কাজ করছে।
আরবি ব্যাকরণে স্ট্যাটাস তিন প্রকার:
এই ধারণাটি বুঝতে, সর্বনামের বিভিন্ন অবস্থার কিছু উদাহরণ দেখতে পারি:
I go to school.
→ বাক্যের কর্তা
He called me.
→ কর্ম বা Object
It is my book.
→ মালিকানা বোঝায়
প্রতিটা ইসম উপরের তিনটি স্ট্যাটাসে থাকতে পারে। কখন কোন স্ট্যাটাসে থাকবে তা নির্ভর করবে বাক্যে কোন ভূমিকায় আছে তার উপর। স্টেটাস পরিবর্তনের সাথে সাথে কিছু ইসমের চেহারা পরিবর্তন হয় আবার কিছু ইসমের চেহারা পরিবর্তন হয় না। এই বিষয়গুলো বিস্তারিত আমরা পরবর্তী পোস্টগুলো থেকে পড়বো ইন শা আল্লাহ।
নিচের টেবিল থেকে একই ইসম ভিন্ন ভিন্ন স্ট্যাটাসে দেখতে কেমন হয় তার একটা ধারণা নেওয়া যাক:
| জার্ | নাসব | রফা | বাংলা অর্থ |
|---|---|---|---|
| صَالِحٍ | صَالِحًا | صَالِحٌ | একজন নেককার ব্যক্তি |
| مُبَشِّرٍ | مُبَشِّرًا | مُبَشِّرٌ | একজন সুসংবাদদাতা |
| شَاهِدٍ | شَاهِدًا | شَاهِدٌ | একজন সাক্ষ্যদাতা |
| سَاجِدٍ | سَاجِدًا | سَاجِدٌ | একজন সিজদাকারী |
| كَافِرٍ | كَافِرًا | كَافِرٌ | একজন অবিশ্বাসী |
| ظَالِمٍ | ظَالِمًا | ظَالِمٌ | একজন জুলুমকারী |
| خَاسِرٍ | خَاسِرًا | خَاسِرٌ | একজন ক্ষতিগ্রস্ত |
| مُحَمَّدٍ | مُحَمَّدًا | مُحَمَّدٌ | মুহাম্মাদ (নাম) |
| نَاصِرٍ | نَاصِرًا | نَاصِرٌ | একজন সাহায্যকারী |
| كُمْ | كُمْ | أَنْتُمْ | তোমরা |
| هٰذَا | هٰذَا | هٰذَا | এটা |

আলহামদুলিল্লাহ, কুরআন অনুধাবনের জন্য আরবি ব্যাকরণ শিখতে আগ্রহীদের কাছে এটি অসাধারণ, সহজ এবং সাবলীল একটি রিসোর্স। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা এর মাধ্যমে কুরআনের জ্ঞান-পিপাসুদের উপকৃত করুন। আমীন।
আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট সাজেশন। উদাহরণ হিসেবে বাক্যগুলো কোরআনের আয়াত থেকে হলে আরও ভাল হতো। তাহলে কোরআন অর্থ শেখা দ্রুত হতো। যেমন-
خَلَقَ ٱلْأَرْضَ
তিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন (২০ঃ৪ )
তিনি (কর্তা), পৃথিবী (কর্ম) , সৃষ্টি করা (ক্রিয়া ) ……
Solihu, Sohilan and Solihin why they are Rofa’ nasob and Jar? If you pls give example would be easier to understand for me. JazakaAllah.
Alhamdulillah. It’s very easy way to learn Arabic grammar.