আরবি ব্যাকরণে, প্রতিটি ইসমের চারটি বৈশিষ্ট্য পাওয়া যায়:
⚖️
স্টেটাস / Status
একটি ইসম বাক্যে কি ভূমিকা বা মর্যাদায় অবস্থান করছে তা সম্পর্কে ধারণা দেয়।
🔢
বচন / Number
ইসমের সংখ্যার ধারণা দেয় — এক, দুই অথবা দুয়ের অধিক।
🚻
লিঙ্গ / Gender
ইসমটি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক কিনা সে সম্পর্কে ধারণা দেয়।
🏷️
টাইপ / Type
ইসমটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট কিনা সে সম্পর্কে ধারণা দেয়।
নিচের টেবিল থেকে কুরআনে ব্যবহৃত কিছু ইসমের চারটি বৈশিষ্ট্য দেখবো:
| টাইপ | লিঙ্গ | বচন | স্টেটাস | বাংলা অর্থ | ইসম |
|---|---|---|---|---|---|
| নির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | নাসব/জার্ | সমুদয় সৃষ্ট-জগত | الْعَالَمِينَ |
| নির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | জার্ | মিসকীন | الْمِسْكِينِ |
| নির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | রফা | সে | هُوَ |
| অনির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | রফা | বে-খবর | سَاهُونَ |
| অনির্দিষ্ট | স্ত্রীবাচক | একবচন | নাসব | আগুন | نَارًا |
| নির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | রফা | কাফেরকূল | الْكَافِرُونَ |
| অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | নাসব | ক্ষমাকারী | تَوَّابًا |
| নির্দিষ্ট | পুরুষবাচক | বহুবচন | রফা | তোমরা | أَنتُمْ |
| অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | রফা | এক | أَحَدٌ |
| নির্দিষ্ট | স্ত্রীবাচক | একবচন | রফা | সে | هِيَ |
| অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | জার্ | হিংসাকারী | حَاسِدٍ |
| অনির্দিষ্ট | পুরুষবাচক | একবচন | রফা | এবাদতকারী | عَابِدٌ |

যে কোন ইসমের এই চারটি বৈশিষ্ট্য বুঝতে পারা একটি বড় মাইলফলক বলে প্রতীয়মান হয়।
নাসব, জা্র ও রফা বলতে কী বুঝায়?
Alhamdulillah
https://quranicarabiclearningcafe.com/স্টেটাস/