⚡
হেভি / Heavy — ভারী রূপ
স্বাভাবিকভাবে একটি ইসম সবসময় হেভি/Heavy ফর্মে থাকবে। হেভি ফর্মে একবচনের ক্ষেত্রে তানউইন পাওয়া যাবে। দুই পেশ, দুই যবর, দুই যেরকে তানউইন বলা হয় — তানউইনের ভিতরে নূন সাকিন লুকায়িত থাকে। দ্বিবচন ও বহুবচনের ক্ষেত্রে একটি দৃশ্যমান নূন ن হরফ আসে।
একবচন → তানউইন (নূন সাকিন লুকায়িত)
দ্বিবচন → দৃশ্যমান নূন ن
বহুবচন → দৃশ্যমান নূন ن

✦ ✦ ✦
🪶
লাইট / Light — হালকা রূপ
লাইট ফর্মে একবচনের ক্ষেত্রে কোন তানউইন থাকে না এবং দ্বিবচন ও বহুবচনের ক্ষেত্রে অতিরিক্ত নূন ن হরফ আসে না। তবে মূল শব্দের গঠনের মধ্যে নূন বা আলিফ লাম থাকলে সেটি ভিন্ন কথা।
একবচন → কোন তানউইন নেই
দ্বিবচন/বহুবচন → অতিরিক্ত নূন নেই
শুরুতে কোন অতিরিক্ত আলিফ লাম নেই


Alhamdulillah!
আপনাদের এই ওয়েব সাইট পেয়ে যারপরনাই আল্লাহর শুকরিযা আদায় করছি ও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আলহামদুলিল্লাহ অনেক ভাল একটি ওয়েব সাইট।
সত্যি এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।জাজাকাল্লাহ খইরান।
মন চাইলে নিজের মত করে পড়তে পারছি। আলহামদুলিল্লাহ
অনেক সুন্দর।
লাইট ফর্ম কখন ব্যবহৃত হয়, জানাবেন?
https://quranicarabiclearningcafe.com/লাইট-ফর্মের-ব্যবহার/
May Allah Bless you for your Intention, Ameen.
এই উদ্যোগটা খুব ভালো হয়েছে ।
কোন কিছু বুঝতে অসুবিধা হলে এখানে এসে ধীরে ধীরে পড়ে বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ।
জাযাকাল্লাহ খইরন
আলহামদুলিল্লাহ ভাল উদ্যোগ,।আমার খুব উপকারে এসেছে। জাজাকাল্লাহ খাইর