বচন/Number

বচন/Number একটি ইসমের সংখ্যার ধারণা দেয়। যদিও ইংরেজি বা বাংলা ব্যাকরণে আমরা সাধারণত একবচন ও বহুবচনের বর্ণনা দেখি কিন্তু আরবি ব্যাকরণে বচন তিন প্রকারের:

1️⃣ একবচন / Singular

যে ইসম একটিমাত্র ব্যক্তি/বস্তু সম্পর্কে ধারণা দেয়। যেমন একটি বাড়ি, একটি কলম, একজন মুসলিম।

2️⃣ দ্বিবচন / Dual

যে ইসম দুজন ব্যক্তি বা দুটি বস্তু সম্পর্কে ধারণা দেয়। যেমন দুটি বাড়ি, দুটি কলম, দুজন মুসলিম।

3️⃣ বহুবচন / Plural

যে ইসম দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে ধারণা দেয়। যেমন দুইয়ের অধিক বাড়ি, কলম, মুসলিম।

নিচের টেবিল থেকে বাংলা ও আরবি উদাহরণ পাশাপাশি দেখে বচনের বিষয়টা বুঝার চেষ্টা করি:

একবচনদ্বিবচনবহুবচন
বাংলাএকজন মুসলিমদুজন মুসলিমদুজনের অধিক মুসলিম
আরবিمُسْلِمٌمُسْلِمَانِمُسْلِمُونَ
বাংলাএকজন সফল ব্যক্তিদুজন সফল ব্যক্তিদুজনের অধিক সফল ব্যক্তি
আরবিمُفْلِحٌمُفْلِحَانِمُفْلِحُونَ
বাংলাএকজন মিথ্যাবাদীদুজন মিথ্যাবাদীদুজনের অধিক মিথ্যাবাদী
আরবিكَاذِبٌكَاذِبَانِكَاذِبُونَ
বাংলাএকজন সাক্ষদাতাদুজন সাক্ষদাতাদুজনের অধিক সাক্ষদাতা
আরবিشَاهِدٌشَاهِدَانِشَاهِدُونَ
বাংলাএকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদুজনের অধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি
আরবিخَاسِرٌخَاسِرَانِخَاسِرُونَ

3 thoughts on “বচন/Number”

  1. Advocate khaleda siddequa

    আলহামদুলিল্লাহ, নিজেকে যাচাই করার খুব সুন্দর একটা পদ্ধতি। আমি ধন্যবাদ জানাই এই সমগ্র টিমকে। মহা স্রষ্টা আপনাদের এই মহান প্রচেষ্টার জন্য উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে প্রদান করুন। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দেন মহান স্রষ্টা।

Comments are closed.

Scroll to Top