ইসমের বৈশিষ্ট্য/Properties of Ism

আরবি ব্যাকরণে, প্রতিটি ইসমের চারটি বৈশিষ্ট্য পাওয়া যায়:

⚖️
স্টেটাস / Status

একটি ইসম বাক্যে কি ভূমিকা বা মর্যাদায় অবস্থান করছে তা সম্পর্কে ধারণা দেয়।

🔢
বচন / Number

ইসমের সংখ্যার ধারণা দেয় — এক, দুই অথবা দুয়ের অধিক।

🚻
লিঙ্গ / Gender

ইসমটি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক কিনা সে সম্পর্কে ধারণা দেয়।

🏷️
টাইপ / Type

ইসমটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট কিনা সে সম্পর্কে ধারণা দেয়।

নিচের টেবিল থেকে কুরআনে ব্যবহৃত কিছু ইসমের চারটি বৈশিষ্ট্য দেখবো:

টাইপলিঙ্গবচনস্টেটাসবাংলা অর্থইসম
নির্দিষ্টপুরুষবাচকবহুবচননাসব/জার্সমুদয় সৃষ্ট-জগতالْعَالَمِينَ
নির্দিষ্টপুরুষবাচকএকবচনজার্মিসকীনالْمِسْكِينِ
নির্দিষ্টপুরুষবাচকএকবচনরফাসেهُوَ
অনির্দিষ্টপুরুষবাচকবহুবচনরফাবে-খবরسَاهُونَ
অনির্দিষ্টস্ত্রীবাচকএকবচননাসবআগুনنَارًا
নির্দিষ্টপুরুষবাচকবহুবচনরফাকাফেরকূলالْكَافِرُونَ
অনির্দিষ্টপুরুষবাচকএকবচননাসবক্ষমাকারীتَوَّابًا
নির্দিষ্টপুরুষবাচকবহুবচনরফাতোমরাأَنتُمْ
অনির্দিষ্টপুরুষবাচকএকবচনরফাএকأَحَدٌ
নির্দিষ্টস্ত্রীবাচকএকবচনরফাসেهِيَ
অনির্দিষ্টপুরুষবাচকএকবচনজার্হিংসাকারীحَاسِدٍ
অনির্দিষ্টপুরুষবাচকএকবচনরফাএবাদতকারীعَابِدٌ

4 thoughts on “ইসমের বৈশিষ্ট্য/Properties of Ism”

  1. যে কোন ইসমের এই চারটি বৈশিষ্ট্য বুঝতে পারা একটি বড় মাইলফলক বলে প্রতীয়মান হয়।

Comments are closed.

Scroll to Top